ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে আয়ারল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়।

দু’দলের প্রথম ম্যাচে অভিজ্ঞতা হয়েছে ঠিক বিপরীত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু হয়েছে আইরিশদের। আর বাংলাদেশ ক্যারিবিয়ানদের বিপক্ষে পেয়েছে দাপুটে জয়। সেই ধারাবাহিকতায় এই ম্যাচে বাংলাদেশ নামবে আত্মবিশ্বাসী হয়ে। উইন্ডিজের বিপক্ষে এক মোস্তাফিজ ছাড়া বোলিং ডিপার্টমেন্ট ছিলো সফল।

অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে স্বাভাবিকভাবেই নড়বড়ে অবস্থা স্বাগতিকদের।

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। দু’বছর আগে আইরিশদের বিপক্ষে খেলা দু ম্যাচের একটিতে জিতেছিলো বাংলাদেশ; অন্যটি হয়েছিলো পরিত্যক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে আয়ারল্যান্ড

আপডেট টাইম : ০৫:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯