ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আর মিডওয়াইফদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।

৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৫ মে ‘আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’ উদযাপন হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে এবারের প্রতিপাদ্য ‘নারীর অধিকার রক্ষায় মিডওয়াইফ’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আবদুল হামিদ বলেন, সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় মিডওয়াইফ একটি অপরিহার্য উপাদান। বিশেষ করে একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে প্রজনন স্বাস্থ্য রক্ষা, গর্ভধারণ, সন্তান প্রসব এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদানে প্রশিক্ষিত মিডওয়াইফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিডওয়াইফরা সহজে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে মিশে যেতে সক্ষম হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রসবকালীন সেবা প্রদান এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতেও তাদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

তিনি বলেন, বর্তমান সরকার মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। নিরাপদ মাতৃত্ব ও শিশু মৃত্যুহার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফের গুরুত্ব বিবেচনায় সরকার মিডওয়াইফারি শিক্ষা কোর্স সার্ভিসের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি দেশব্যাপী স্বাস্থ্য অবকাঠামো নির্মাণসহ বিপুলসংখ্যক চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, সারাদেশে ১৩ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টিসেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর

আপডেট টাইম : ০২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯