ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোরআনে হাফেজদের যথাযথ সম্মান দেয়ার আহ্বান মাশরাফির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, আমাদের দেশে অনেক কোরআনে হাফেজ বিদেশে গিয়ে দেশের সম্মান বয়ে নিয়ে আসছে। তাদের আমাদের যথাযথ সম্মান দিতে হবে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে যাওয়া মাশরাফি বলেন, আমাদের সবাই চেনে, টিভিতে দেখছে।

আমরা তো এখনও বড় কোনো (বিশ্বকাপ-এশিয়া কাপের মতো) টুর্নামেন্ট জিতে আসতে পারিনি। তার পরও আমাদের চ্যাম্পিয়ন বানানো হচ্ছে। গত রোববার বসুন্ধরা হাউজিংয়ে হাফেজে কোরআনদের নিয়ে আয়োজিতায় অনুষ্ঠানে অংশ নিয়ে মাশরাফি বলেন, আলহামদুলিল্লাহ এসব হাফেজ বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়ে আসছে।

আমি আশা করি তাদের সবাই যথাযথ সম্মান করবেন। তারা কোরআন শরিফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের পতাকা বাইরে উড়াচ্ছে। এটি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। আমি আশা করি তাদের সেই সম্মানটা এখন থেকে সবাই দেবেন।

মাশরাফি আরও বলেন, এসব প্রোগ্রামে আমার আসতে ভালো লাগে। এখানে আমি ক্রিকেটার বা সংসদ সদস্য হিসেবে আসিনি।

কোরআন শরিফের প্রতিযোগিতা হচ্ছে। তা ছাড়া ছোট ছোট কোরআনে হাফেজরা আছেন তাদের দেখলে ভালো লাগে, সে জন্য আসা। এই ভালো লাগার জায়গা থেকে এসেছি। গতবারও এসেছিলাম। আশা করছি আগামীতেও আসতে পারব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোরআনে হাফেজদের যথাযথ সম্মান দেয়ার আহ্বান মাশরাফির

আপডেট টাইম : ০১:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯