ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হুইলচেয়ার টি২০ সিরিজে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অপরাজিত স্বাগতিকদের হারিয়ে ত্রিদেশীয় হুইল চেয়ার টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উত্তেজনাকর ম্যাচে ভারতকে পাঁচ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। রবিবার কলকাতার এনডিকেএ স্টেডিয়ামে টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সোমজিৎ বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাংলাদেশের ভালো হলেও শেষের দিকে কম রান উঠায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের জয়ের নায়ক ছিল ব্যাট করতে নেমে ২২ বলে ৩৪ রান করা ও পাঁচ উইকেট নেয়া শফিক।

ম্যাচে বাংলাদেশের দুই ওপেনার শরীফুল ও শফিক দুর্দান্ত শুরু করে ৭.৩ ওভারে ৫২ রানের জুটি গড়েন। ভারতের অলরাউন্ডার আনমুল প্রথম ব্রেক থ্রো দেন। ২২ বলে ৩৪ রান করা শফিককে বোল্ড আউট করা ওভারেই ওয়ান ডাউনে নামা আল-আমিনকে রানের খাতা খোলার আগেই বোল্ড করেন।

মূলত ওই ওভারে দুই উইকেট পতনের পরই বাংলাদেশের রানের গতি শ্লথ হয়ে যায়। ১৫তম ওভারে ১০০ তে পৌঁছায় বাংলাদেশ। ৪৭ রান করে আউট হওয়া বাহাতি ব্যাটসম্যান আশরাফুল বাদে কেউ ভালো স্কোর করতে পারেননি। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৩ রান করলে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ১৩৭ এ।

১৩৮ রানের জবাবে ভালোই খেলতে থাকে ভারত। তবে ১৭তম ওভারে ভীর সিংকে আউট করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন শফিক। একই ওভারে তিনি দুর্দান্ত ক্যাচ নিলে ফলাফল পাল্টে যেতে পারে বলেও বলতে শুরু করেন ধারাভাষ্যকাররা। ওই ওভারে আরেক ব্যাটসম্যান বোল্ড হলে সবার হিসেবই পাল্টে যায়।

১৯তম ওভারে ১৯ বলে ২৫ রান করা আনামুলকে বাঁহাতি বোলার আশরাফুল বোল্ড আউট করলে বাংলাদেশ দলে উল্লাস ছড়িয়ে পড়ে। পরের বলেই আশরাফুল শেষ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ জিতে পাঁচ রানে। এর পরপরই সাউন্ড বক্সে বেজে উঠে ‘সাবাস বাংলাদেশ’ গানটি। নেচে-গেয়ে জয় উদযাপন করেন খেলোয়াড়সহ সঙ্গে থাকা সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হুইলচেয়ার টি২০ সিরিজে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯