ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

যাকাত দিলে সম্পদ বাড়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একবার হযরত ইমাম জাফর সাদেক তার পুত্রকে বললেন, তোমার কাছে খরচ করার মতো কী আছে। পুত্র বললেন, ৪০ দিরহামের মতো। ইমাম সাহেব বললেন, এটা দান করে দাও। পুত্র বললেন, আব্বা, আপনি ভেবে বলছেন তো? সংসারের ব্যয় নির্বাহের জন্যে এ কয়টি দিরহামই আমাদের আছে। দিয়ে দিলে কাল থেকে খরচ করার মতো একটি কপর্দকও থাকবে না।

ইমাম জাফর সাদিক বললেন, তুমি কি জান না যে, প্রত্যেক জিনিসের যেমন একটি চাবিকাঠি থাকে, তেমনি সমৃদ্ধির চাবিকাঠি হচ্ছে দান? তুমি দিয়ে দাও। দেখ, আল্লাহই সম্পদে বরকত দেবেন।

তা-ই হলো। এর মধ্যে ১০ দিনও যায়নি, তার আগেই অন্য একটা কার্যোপলক্ষে জাফর সাদিক এবং তার পুত্র ৪ হাজার দিনার পেলেন!

ইমাম রাইদা তার দাসকে তার এক সহকারীকে একবার জিজ্ঞেস করলেন, তুমি কি আজ আল্লাহর পথে কিছু দিয়েছ? সে বললো, না তো! ইমাম রাইদা বললেন, তাহলে তুমি কী করে আশা কর যে, আল্লাহ তোমাকে দেবেন।

সূরা সাবার ৩৯ নং আয়াতে আল্লাহ বলছেন, তোমরা অন্যের জন্যে যা-কিছু ব্যয় করবে, তিনি তার প্রতিদান দেবেন। তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা।

একইভাবে সূরা রুমের ৩৯ নং আয়াতেও আল্লাহ বলেন, হে মানুষ! ধনসম্পত্তি বৃদ্ধির জন্যে তোমরা যে সুদী বিনিয়োগ করো, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। কিন্তু আল্লাহর সন্তুষ্টিলাভের জন্যে শুদ্ধচিত্তে যা দান করো, তা-ই বহুগুণে বৃদ্ধি পায়।

যাকাত যে সম্পত্তি বৃদ্ধি করে তা নিয়ে আছে অনেক হাদীস।

আল্লাহ যাকাতকে বাধ্যতামূলক করেছেন, যাতে তোমাদের সম্পদ বৃদ্ধি পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

যাকাত দিলে সম্পদ বাড়ে

আপডেট টাইম : ০১:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯