ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সূর্যের তেজ আরও বাড়বে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সপ্তাহে সূর্যের তেজ আরও কিছুটা বাড়বে আর মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের মে মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী বয়ে যেতে পারে। একই সঙ্গে দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর মধ্যে উত্তপ্ত থাকবে বঙ্গোপসাগর। সাগর থেকে দু-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, চলতি মাসের শেষের দিনগুলোতে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি শক্তিশালী হয়ে ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর সেটি আগামী ৩ মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, যশোর, পটুয়াখালী, ভোলা অঞ্চলসহ চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া এই দাবদাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সূর্যের তেজ আরও বাড়বে

আপডেট টাইম : ১১:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯