ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই নারী ক্রিকেটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নারী দুই ক্রিকেটার। নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার হ্যালে জেনসেন বিয়ে করলেন অস্ট্রেলিয়ার আরেক নারী ক্রিকেটার নিকোলা হ্যানকককে। তাদের বিয়ের খবর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছে মেলবোর্ন স্টার্স।

নিউজিল্যান্ডের হয়ে ৮টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী জেনসেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ মহিলা লিগে প্রথম দুই মৌসুম মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন তিনি। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেন এই ডান-হাতি।

অপরদিকে, অস্ট্রেলিয়ার হয়ে এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি হ্যানকক। তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে ‘টিম গ্রিনের’ হয়ে খেলে থাকেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী হ্যানককের।

এর আগে ক্রিকেট বিশ্বে সমলিঙ্গ বিবাহের ঘটনা আরও দু’বার ঘটেছে। গেল বছর দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের অধিনায়ক ড্যান ভ্যান নাইকেক বিয়ে করেন তারই সতীর্থ অলরাউন্ডার মারিজানে কাপেকে। এছাড়া ঐ বছরই নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যামি স্যাটেরর্থওয়েট ও লি তাহুদু বিয়ে করেছিলেন।

নিউজিল্যান্ডে সমলিঙ্গ বিবাহ ২০১৩ সালের ১৯ আগস্টের পর থেকে বৈধ। ফলে এই বিয়েতে কোনও আইনগত জটিলতা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই নারী ক্রিকেটার

আপডেট টাইম : ০৫:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯