ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

টাইগারদের অবসাদ কাটাতে ব্যবস্থা…

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। উইন্ডিজ, আয়ারল্যান্ডের সাথে প্রথমে সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফিরা। তারপর বিশ্বকাপ খেলতে সরাসরি ইংল্যান্ডে। বাংলাদেশ বিশ্বকাপের পরের রাউন্ডে না উঠলেও ৬ জুলাইয়ের আগে দেশের বিমান ধরতে পারবে না। অর্থাৎ টানা দুই মাসের বেশি সময় দেশের বাইরে থাকতে হচ্ছে।

এই সময়ের মাঝে আবার রোজা ও ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এমন উৎসবে পরিবারের কাছ থেকে দূরে থাকা কষ্টকরই। সবকিছু ভেবে আয়ারল্যান্ড ও বিশ্বকাপ সফরে ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ পরিবারকে সঙ্গে রাখতে চাইলে বোর্ড আপত্তি তুলবে না। লম্বা সময় পরিবারের বাইরে থেকে ক্রিকেটাররা যেন ‘বোরিং’ হয়ে না পড়েন সেই কারণেই এমন সিদ্ধান্ত বিসিবির।

আজ বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি সব সময়ই আছে, যদিও আমাদের সময় এটা ছিল না। টিম ম্যানেজমেন্ট তখন অনেক বেশি কড়া ছিল। গত বিশ্বকাপেও আমরা খেলোয়াড়দের পরিবার সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি। এতো কোনো সমস্যা নেই।’

সকলের সমস্যা হয়তো সমাধান হচ্ছে না! পরিবার বলতে সাধারণত স্ত্রী বা সন্তানদেরই বিদেশ সফরে কাছে রাখেন ক্রিকেটাররা। কিন্তু অবিবাহিত ক্রিকেটারদের তো পরিবারের বাইরে থাকতেই হচ্ছে! কয়েকজন নাকি সফরের ফাঁকা সময়ে দেশে ঘুরে যাওয়ার আলোচনাও করেছেন নিজেদের মধ্যে। আকরাম খান বললেন, তাতেও ‘সমস্যা নেই বোর্ডের’।

তিনি বলেন, ‘কোনো ক্রিকেটার যদি সফরের মাঝে দেশে আসতে চায়, আমরা হয়তো “না” করব না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

টাইগারদের অবসাদ কাটাতে ব্যবস্থা…

আপডেট টাইম : ০৪:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯