ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই, রাজনীতি এখন একটা দলের কাছে চলে গেছে। প্রকৃতপক্ষে এদেশে ‘একদলীয় শাসনব্যবস্থা’ চলছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে তার নিজ বাসবভনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এই দেশে একটা একদলীয় শাসনব্যবস্থা একবার এসেছিল ১৯৭৫ সালে বাকশাল নিয়ে। সেটা চলে যাওয়ার পরে এখন আবার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হলো ছদ্মবেশী গণতন্ত্র।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলা’ দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং তার আইনগতভাবে পাওনা ‘জামিন’ও তিনি পাচ্ছেন না।

বিএনপি চেয়ারপার্সনের পছন্দ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান ফখরুল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আবু তাহের দুলাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন-উর-রশিদ, আমিনুল ইসলাম সোহাগসহ দলের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই: ফখরুল

আপডেট টাইম : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯