ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুর্দান্ত সিরিজ জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত খেলে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী অস্ট্রেলিয়া। বুধবার (২৭ মার্চ) আবুধাবিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অজিরা।

শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৬৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৯০ রান করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ৭১ ও হ্যান্ডসকম্ব ৪৭ রান করেন। একটি করে উইকেট নেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম, উসমান শিনওয়ারি, হারিস সোহেল, জুনায়েদ খান ও ইয়াসির শাহ।

২৬৭ রানের জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের ব্যাটিং লাইনআপ এদিন খুব একটা সুবিধা করতে পারেনি। মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১৬ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান হারায় তারা। ইমাম উল হক, ইমাদ ওয়াসিমরা থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তারা দুইজন করেন যথাক্রমে ৪৬ ও ৪৩ রান। অধিনায়ক শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ৩১ রান। উমর আকমল করেন ৩৬ রান। অ্যাডাম জাম্পার ৪ উইকেট শিকারের দিনে সহজ জয় পায় অজিরা। এছাড়া প্যাট কামিন্সও শিকার করেছেন তিন উইকেট।

উল্লেখ্য, এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুর্দান্ত সিরিজ জয়

আপডেট টাইম : ০৬:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯