ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুই গোলের জয়ে শুরু ইতালির বাছাইপর্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরো-২০২০ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। দলের জয়ে গোল দুইটি করেছেন নিকোলো ব্যারেলা এবং মইজ কিন। এ জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে উঠে গিয়েছে রবার্তো মানচিনির দল।

ঘরের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে ইতালি। তবে কম যায়নি ফিনল্যান্ডও। শক্তিশালীর ইতালির বিপক্ষে সমানে-সমানেই লড়েছে ফিনল্যান্ড। তবে পায়নি গোলের দেখা।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন ইতালির ২২ বছর বয়সী মিডফিল্ডার ব্যারেলা। মার্কো ফেরাত্তির ফ্রি-কিক ঠিকভাবে বিপদমুক্ত করতে ব্যর্থ হয় ফিনল্যান্ডের রক্ষণভাগ।

ডি-বক্সের বাইরে খালি জায়গায় ফিরতি বল পেয়ে যান ব্যারেলা। তার নেয়া ডান পায়ের জোরালো শট একজন খেলোয়াড়ের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। জাতীয় দলের জার্সি গায়ে পঞ্চম ম্যাচে ব্যারেলার প্রথম গোল এটি।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই গোলের চেষ্টা চালায় বেশ কয়েকবার। কখনো দুর্বল ফিনিশিং, আবার কখনো গোলরক্ষকের দৃঢ়তায় সুরক্ষিত থাকের দুই দলের জাল।

দ্বিতীয়ার্ধে ফিরে প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দ্বিতীয় গোলের জন্য। ম্যাচের ৭৫তম মিনিটে ব্যারেলার মতোই আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলটি করেন মইজ কিন। ইমমোবিলের দুর্দান্ত পাস ধরে নিজের দ্বিতীয় ম্যাচেই গোল পেয়ে যান কিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুই গোলের জয়ে শুরু ইতালির বাছাইপর্ব

আপডেট টাইম : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯