ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

ফেসবুক ম্যাসেঞ্জারে কোটেশন আকারে রিপ্লে দেয়া যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুক তাদের জনপ্রিয় পরিষেবা ম্যাসেঞ্জারে নতুন একটি ফিচার যুক্ত করেছে। আর তা হলো, ম্যাসেঞ্জারে এখন থেকে যেকোনো কথোপকথনের একটি নির্দিষ্ট অংশকে উদ্ধৃত করে যার সঙ্গে কথোপকথন চলছে তাকে পাঠানো যাবে। এর ফলে ম্যাসেঞ্জারে আদান-প্রদান হওয়া যেকোনো লেখা ট্র্যাক করে রাখা অনেক সহজ হয়ে গেল। বিশেষ করে দীর্ঘ সময় ধরে চলা কথোপকথনের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট লেখাকে খুঁজে বের করা বেশ ঝামেলার।

এই ফিচারটি ম্যাসেঞ্জারে বিদ্যমান ইমোজি পাঠানেরই একটি উন্নত সংস্করণ। যেকোনো কথোপকথনের প্রতি উত্তরে আমরা এতদিন ঠিক যেভাবে বিভিন্ন ইমোজি পাঠাতাম ঠিক একইভাবে এখন থেকে যেকোনো একটি টেক্সট বার্তায় চেপে ধরে তা কোটেশন আকারে পাঠানো যাবে। এতে অপর পাশের ব্যক্তিটি মূল বার্তাটিতে উদ্ধৃত সংস্করণ দেখতে পাবে। অর্থাৎ উদ্ধৃত বার্তাগুলো আলাদা বার্তা হিসেবে না পৌঁছে মূল বার্তাতেই উদ্ধৃত প্রদর্শিত হবে।

ফেসবুকের মালিকানাধীন অপর ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে এই ফিচারটি রয়েছে। তাই এটি অনুমেয় ছিল যে, মেসেঞ্জারেরও এই সুবিধাটি যুক্ত হতে যাচ্ছে।

ফেসবুকের নতুন এই পদক্ষেপটি মূলত কোম্পানিটির ক্রস-প্ল্যাটফর্ম সিস্টেম তৈরির একটি উচ্চাকাঙ্ক্ষী প্রচেষ্টারই অংশ। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্ট্রাগ্রাম-এই তিনটি সেবা একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে চায় কোম্পানিটি, যেন যেকোনো একটি ফিচার একই সঙ্গে তিনটি অ্যাপেই যুক্ত করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

ফেসবুক ম্যাসেঞ্জারে কোটেশন আকারে রিপ্লে দেয়া যাবে

আপডেট টাইম : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯