ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শুরু থেকেই খেলবেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের পরও মেসি তার ফুটবল শৈলি দিয়ে মুগ্ধ করে রেখেছেন ফুটবল বিশ্বকে। বার্সেলোনার হয়ে চলতি মৌসুমেও তিনি আছেন দুর্দান্ত ফর্মে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রেতে আলো ছড়াচ্ছেন তিনি। চলতি মৌসুমে মেসিরা আছেন ট্রেবল জয়ের পথে।

কিন্তু জাতীয় দলের আকাশি-নীল জার্সিতে রাশিয়া বিশ্বকাপের পর আর দেখা যায়নি মেসিকে। ছিলেন স্বেচ্ছা বিরতিত। সেই নির্বাসন ভেঙে জাতীয় দলে ফিরেছেন মেসি। শুক্রবার রাত দুইটায় ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে ওয়ান্ড মেট্রেপলিটানোতে মাঠে নামবে আর্জেন্টিনা।

ওই ম্যাচে শুরুর একাদশে মেসি থাকবেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি ম্যাচের আগেই ঘোষণা করেছেন তার শুরুর একাদশ। এছাড়া বলেছেন, ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দি দলে না থাকার কারণ।

স্কালোনি বলেন, ‘আমি এই প্লেয়ার লিস্ট তৈরির আগে তার সঙ্গে কথা বলেছি। তাকে জানিয়েছি দলে কেন তাকে নেওয়া হচ্ছে না। তার জন্য সমস্যা সম্ভবত সে সরাসরি আর্জেন্টিনা ফুটবল দলে জায়গা পাওয়া নিয়ে ভাবে। এখন থেকে কোপা আমেরিকা পর্যন্ত আমরা তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করবো। তারপরই জানা যাবে সে কোপার দলে থাকছে কিনা।’

এরপর তিনি ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে কারা থাকবেন তা জানান: ফ্রাঙ্কো আরমানি, ত্যাগলিয়াফিকো, লওরেন্তো মার্টিনেজ, হুয়ান ফয়েথ, মার্কেদো, গঞ্জালো মন্টিয়েল, লো চেলসো, লিওনার্দো পারেদেস, গঞ্জালো মার্টিনেজ, মেসি এবং লউরেস্তো মার্টিনেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শুরু থেকেই খেলবেন মেসি

আপডেট টাইম : ০৫:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯