ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

স্কুলে ভর্তি, নতুন উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
  • ৩২৮ বার

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ৪০ শতাংশ ‘এলাকা কোটা’ চালুর উদ্যোগ নিতে পারে। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেই এলাকারই ৪০ ভাগ শিক্ষার্থীকে আগে ভর্তি করতে হবে। বাকি আসনে এলাকার বাইরের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সভায় এ বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী-সচিবের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করা হবে। বুধবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুহী রহমান সাংবাদিকদের বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা রাখার বিষয়ে একমত হয়েছে। সভায় মন্ত্রী ও সচিব না থাকায় সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়নি। মন্ত্রী-সচিবের অনুমোদনের পর বিষয়টি আগামী শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় যুক্ত হবে। মঙ্গলবারের সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুগ্ম-সচিব রুহী রহমান জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে জেলা পর্যায়েও অনলাইনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে একমত হয়েছেন। এ বিষয়টিও ভর্তি নীতিমালায় যুক্ত হবে। বর্তমান নীতিমালা অনুযায়ী, অনলাইনের মাধ্যমে ঢাকাসহ অন্য মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

স্কুলে ভর্তি, নতুন উদ্যোগ

আপডেট টাইম : ১০:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫