ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খাগড়াছড়িতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্বপালন শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামীকাল খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্বপালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আটজন মারা যান এবং এই ঘটনায় আরও ২৯ জন আহত হন। এছাড়া রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা হয়ে। এসব ঘটনার প্রতিবাদে এই হরতালের ডাক দেন তারা। তবে পর্যটক বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, শিশু খাদ্য পরিবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পার্বত্য এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের জেরে পাহাড়ে একের পর এক হামলার ঘটনা ঘটছে। তাই অস্ত্রধারী এসব সংগঠনকে নিষিদ্ধ করে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে।

হরতালে কোনও ধরনের বাধা দিলে তিন পার্বত্য জেলায় লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে ষোষণা দিয়েছে ছাত্র সংগঠনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খাগড়াছড়িতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট টাইম : ১০:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯