ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী

চালু হলো দেশের প্রথম সফটওয়্যার পার্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
  • ৫৪৬ বার

দীর্ঘ দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর আনুষ্ঠানিক যাত্রা শুরু করল রাজধানীর কারওয়ানবাজারের জনতা টাওয়ারে অবস্থিত সরকারি উদ্যোগে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। রোববার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে পার্কের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য (এমপি) শরিফ আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, রেলওয়ের সচিবসহ আইসিটি বিভাগের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সফটওয়্যার টেকনোলজি পার্কে বরাদ্দ পাওয়া প্রথম চারটি কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে জায়গা বুঝিয়ে দেওয়া হয়। একইসঙ্গে পার্কের চতুর্থ তলায় অবস্থিত স্টার্টআপ ইনকিউবেটরে স্টার্টআপগুলোর জায়গা বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত করতে আয়োজন করা হয় ‘Connecting Start Ups Bangladesh’ শীর্ষক প্রতিযোগিতা। ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী এই প্রতিযোগিতার জন্য www.ictd.gov.bd/connectingstartups বা www.connectingstartupsbd.net এই লিংক থেকে আবেদন করা যাবে। আবেদনকৃত স্টার্টআপগুলো পর্যাপ্ত যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের সাক্ষাৎকার নেওয়া হবে। এর পর আগামী ডিসেম্বরে আয়োজিত বিপিও করফারেন্সে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতায় যৌথভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করে আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে উদ্বাবনীমূলক ও আন্তর্জাতিকমানের উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে সংশ্লিষ্ট ১০টি উদ্যোগকে সফটওয়্যার টেকনোলজির পার্কে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ দেওয়া হবে। সেখানে উচ্চগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের বিনিয়োগ সমস্যা সমাধান, মানোন্নয়নসহ উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে। এ ছাড়া বাকি ভালোউদ্যোগগুলো স্টার্টআপ ইউকিউবেটরে জায়গা ভাড়া নিতে পারবে।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের উপস্থিত দুই শতাধিক স্টার্টআপ নিয়ে ‘Connecting Start Ups Bangladesh’ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার

চালু হলো দেশের প্রথম সফটওয়্যার পার্ক

আপডেট টাইম : ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫