ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা দণ্ডপ্রাপ্ত সাবেক ২ আইজিপির জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদার আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রউফ ও জামিলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

পরে জামিলুর রহমান বলেন, আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছেন। তারা কাশিমপুর কারাগারে আছেন। এ আদেশের ফলে তাদের জামিনে কারামুক্তিতে বাধা নেই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী জিন্নাহ বলেন, তারা ১৪ মাস সাজা খেটে ফেলেছেন। এই যুক্তিতে জামিন দিয়েছেন। তবে এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

জানা যায়, আসামি শহুদুল হক নারকীয় গ্রেনেড হামলার সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ২০০৩ সালের এপ্রিল মাস থেকে ২০০৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পুলিশপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি। তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সাবেক এই পুলিশপ্রধান একসময় সেনা কর্মকর্তা ছিলেন। পরে তাকে পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

কিন্তু এক বছর আট মাস পরই আদালত অবমাননার দায়ে পুলিশপ্রধানের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি নিতে হয়েছিল।

অন্যদিকে সাবেক পুলিশপ্রধান আশরাফুল হুদা ২০০৪ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইজিপি পদে দায়িত্বে ছিলেন তিনি।তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। যদিও গ্রেনেড হামলার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ছিলেন তিনি।

প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অপর ১১ আসামিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা দণ্ডপ্রাপ্ত সাবেক ২ আইজিপির জামিন

আপডেট টাইম : ০৩:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯