ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এমপিদের শপথ গ্রহণের বৈধতা সংক্রান্ত রিট খারিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ আদেশ দেন বিচারক। এর আগে, গত বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি আশরাফ কামালের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হয়।

রিটকারী তাহেরুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম শুনানি করেন।

তখন রিটকারীর আইনজীবী দাবি করেন, দশম সংসদ বিলুপ্ত না করে একাদশ সংসদের সদস্যদের শপথ নেয়া অবৈধ।

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সব সাংবিধানিক প্রক্রিয়া মেনেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এছাড়া রিটকারী তাহেরুল ইসলাম নির্বাচনে অংশও নেননি কিংবা তিনি সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি নন বলে আদালতকে অবহিত করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আদেশের দিন ধার্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এমপিদের শপথ গ্রহণের বৈধতা সংক্রান্ত রিট খারিজ

আপডেট টাইম : ১১:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯