ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিদ্যুতের অধিকাংশই চুরি বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিট একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা একটি ইয়ারবাড কতদিন ব্যহবার করা যায় তুচ্ছ ঘটনায় শিল্পীদের আদালতে নেওয়া যন্ত্রণাদায়ক কলকাতার বিভিন্ন মসজিদে শোনা যায়নি জুমার আজান বিচ্ছেদ হলে রোনালদোর সম্পদের কতটা যাবে জর্জিনার হাতে, ফাঁস ‘গোপন’ চুক্তির তথ্য ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন জন্মদিনে বেগম খালেদা জিয়া সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজিতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আশরাফ উদ্দিন (৩০) নামে এক ডাকাত ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর বিলেরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ উদ্দিন ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধার কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক কেনাবেচা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে পিরিজপুর ইউনিয়নের উজানচর এলাকায় অবস্থান নেয়। রাত দেড়টার দিকে আনুমানিক ৬-৭ জন মাদক ব্যবসায়ীকে দেখে পুলিশ ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে আশরাফ উদ্দিন নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। এ সময় মৃত আশরাফ উদ্দিনের পাশ থেকে ১টি শটগান, ৫ রাউন্ড কার্তুজ, ২ টি রামদা, ১০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

নিহত আশরাফের নামে ভৈরব থানা ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিদ্যুতের অধিকাংশই চুরি

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট টাইম : ০৪:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯