ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

লাফার্জহোলসিমে নতুন সিএফও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৪৫৪ বার

যৌথ সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি লাফার্জহোলসিমের নতুন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মনোনীত হয়েছেন রন বিরাহাদিরাকশা। ডাচ ইলেক্ট্রনিক্স গ্রুপ ফিলিপসের এই কর্মকর্তা আগামী ১ ডিসেম্বর লাফার্জহোলসিমের সিএফওর দায়িত্ব নেবেন। থমাস অ্যাবিসচারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

চলতি বছরের ১০ জুলাইয়ে একীভূত হয় বিশ্বের শীর্ষ স্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট ও হোলসিম লিমিটেড। একীভূত হওয়ার ফলে গ্রুপ পর্যায়ে কোম্পানি দুটির নাম হয় লাফার্জহোলসিম লিমিটেড। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি হলো এটি।

একীভূত হওয়ার পর লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পান লাফার্জ সিমেন্টের নির্বাহী সভাপতি এরিক ওলসেন। তার অধীনে সিএফও পদে যোগ দেন হোলসিম সিমেন্টের সিএফও থমাস অ্যাবিসচার।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে একীভূত হলেও কর্পোরেট স্ট্রাকচারের কারণে বাংলাদেশে তারা আলাদাভাবে ব্যবসা পরিচালনা করবে লাফার্জ এবং হোলসিম। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান দুটি একে অপরের প্রতিযোগী হিসেবে ব্যবসা পরিচালনা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

লাফার্জহোলসিমে নতুন সিএফও

আপডেট টাইম : ০৪:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫