ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রকাশিত হবে ২৪ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৪ ডিসেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেএসসি ও জেডিসির ফল ২৫-২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন। অপরদিকে পঞ্চমের সমাপনীর ফল ২৬-২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী ২৪ তারিখের সম্মতি দেওয়ায় দুই সমাপনীর ফল প্রকাশ হবে একই দিনে।

তিনি বলেন, জেএসসি-জেডিসি ও প্রাথমিকের সমাপনীর ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী আগামী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময় চেয়ে পাঠানো ফাইল এখনও মন্ত্রণালয়ে ফেরত আসেনি।

ওই কর্মকর্তা আরও জানান, একই দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় এবার মোট ৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রকাশিত হবে ২৪ ডিসেম্বর

আপডেট টাইম : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮