ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী কোটালীপাড়ায় উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
  • ৫৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে উৎসবের আমেজ বিরাজ করছে।

নেতা কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভার প্রচার-প্রচারনা নিয়ে কোটালীপাড়া উপজেলা মুখরিত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। তবে কোটালীপাড়া উপজেলার জনসভাটিই তার নির্বাচনী প্রথম জনসভা।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেবেনে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় উৎসবের আমেজ

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর জনসভাস্থল লাখ লাখ জনতার উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে। কোটালীপাড়ার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রাসহ এ জনসভায় অংশ নেবে। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুর্ভেদ্য এ ঘাঁটি থেকে তিনি বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা তিনবার সরকার গঠন করবেন বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, প্রধানমন্ত্রীর কোটালীপাড়া সফর সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় সভা করছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী কোটালীপাড়ায় উৎসব

আপডেট টাইম : ০৩:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮