ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশের শিক্ষক প্রধানদের সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কোনো ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেন কোনো আন্দোলনে জড়িয়ে না পড়ে, তাদের যেন কেউ উসকে দিতে না পারে সেদিকে নজর রাখতে সরকারের পক্ষ থেকে সারা দেশের শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিকের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এ নির্দেশনায় আরও বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে সম্প্রতি ঘটে যাওয়া কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে অসৎ উদ্দেশ্যে উসকানিদাতা হিসেবে বিভিন্ন বিদ্যালয়, কলেজের কোনো শিক্ষক-শিক্ষার্থী আন্দোলনে সক্রিয় ছিল।

ভবিষ্যতে বিদ্যালয় ও কলেজের কোনো শিক্ষার্থী যেন এমন আন্দোলনে জড়িয়ে না পড়ে। এ ছাড়া ছাত্র-ছাত্রীকে কেউ যেন আন্দোলনে উসকে দিতে না পারে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ যেন আন্দোলনে ইন্ধন জোগাতে না পারে—এমন নির্দেশনাও দেওয়া হয়।

কোনো ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীরা যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ে সে বিষয়েও শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নজর রাখতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারাদেশের শিক্ষক প্রধানদের সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়

আপডেট টাইম : ০১:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮