ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিএনপি নেতা খোকার দুদকের মামলায় ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আর্থিক ক্ষতিসাধনের মামলায় সাবেক ডিসিসি মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৮ নভেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায়ে একই মামলায় অপর তিন আসামিকেও ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে কারাদণ্ডের পাশাপাশি ২০ লাখ টাকা এবং অপর তিন আসামিকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তরা ডিসিসির বনানী সুপারমার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কারপার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন।

চারটি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরে সাদেক হোসেন খোকা অন্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন।

এর মাধ্যমে ডিসিসির ফেব্রুয়ারি-২০০৩ থেকে ফেব্রুয়ারি-২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ক্ষতি করেন এই চারজন।

এ ঘটনায় ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলা করেন।

পরে ওই বছরের ৮ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

উল্লেখ্য, মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৬ বছর আগে রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় খোকা ছাড়া তিন আসামি হলেন-ডিসিসির ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ব্যবস্থাপক এইচএম তারেক আতিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিএনপি নেতা খোকার দুদকের মামলায় ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট টাইম : ১২:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮