ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সৌন্দর্য কতোটা স্বর্গীয়, স্বপ্নীল আবেশ এনে দিতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • ৪৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাবকি বা ডাউকি, জায়গাটা মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তীয়া পাহাড়ি জেলায়। ছোট কিন্তু ব্যস্ত শহর ডাবকি। ডাবকি বা ডাউকি মেঘালয়ের রাজধানী শিলং শহর থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে। এই ডাউকি শহর দিয়েই বয়ে যাচ্ছে আশ্চর্য এক নদী যার নাম ওম বা উমগট। এর জল এতটাই স্বচ্ছ যে কোথাও কোথাও মনে হবে যেন কাঁচ বিছিয়ে রাখা হয়েছে সেখানে কিংবা স্ফটিকে ঢাকা কোনো খাদ যেন। অনেকে উমগটকে বলেন- মেঘালয়ের ‘লুকিয়ে থাকা স্বর্গ’ বা আনএক্সপ্লোর্‌ড প্যারাডাইস।

জলছবি
নামীদামী হোটেলের ঝকঝকে তকতকে সুইমিংপুলেও হয়তো এমন দৃশ্য ফুটিয়ে তোলা সম্ভব হবে না। নদীর ওপর দিয়ে ভেসে যাওয়া নৌকাগুলো দেখে অবাক হয়ে যাবেন। মনে হবে এগুলো কি আসলে শূন্যে ভাসছে? নিচে নদীর তলায় নৌকোর ছায়া দেখা যাবে স্পষ্ট, যেমন আমরা খোলা মাটিতে কারো ছায়া দেখি। এত সাফসুতরা কোনো নদী বা জলাশয় কিন্তু সচরাচর চোখে পড়ে না।

তবে ছবি দেখেই বুঝতে পারছেন নদীটির সৌন্দর্য কতোটা স্বর্গীয়, স্বপ্নীল আবেশ এনে দিতে পারে। একে তো ঝকঝকে ঝলমলে স্বচ্ছ তার ওপরে ময়লা আবর্জনার চিহ্নটি নেই। এই নদীর সামনে দাঁড়িয়ে আমাদের দুষণ জর্জরিত গঙ্গাকে নদীর স্বীকৃতি দিতেই মন চাইবে না আপনার। আর তাই প্রতিদিন হাজারে হাজারে পর্যটক যায় সেখানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সৌন্দর্য কতোটা স্বর্গীয়, স্বপ্নীল আবেশ এনে দিতে পারে

আপডেট টাইম : ১০:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮