ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিদেশি হত্যা খালেদার নতুন কৌশল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫
  • ৪৮৩ বার

বিদেশি নাগরিকদের হত্যার বিষয়টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন কৌশল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে থাকতে তিনি দেশের মানুষকে মেরেছেন। এখন বিদেশে গিয়ে তিনি দেশে থাকা বিদেশি নাগরিকদের হত্যা করছেন। তাই দেশবাসীকে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার গণভবনে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, গাজীপুর, গোপালগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েসনের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

তিনি বলেন, ‘যখনই দেশ এগিয়ে যায়, সার্বিকভাবে উন্নতি করে ও আন্তর্জাতিকভাবে সম্মানজনক অবস্থানে পৌঁছে তখনই তাদের অন্তর্পীড়া শুরু হয়। দেশের ভাবমূর্তি নষ্টের জন্য তারা উঠে পড়ে লাগে। তার জন্যই দেশে খুন-খারাবিসহ নানা ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করে তারা।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া বিদেশে গিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বিদেশে থেকে তিনি লবিস্ট নিয়োগ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। বিদেশে বসে দেশে থাকা বিদেশি নাগরিকদের হত্যা করে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন।’

ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরুর পরিচালনায় এই সাক্ষাৎ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বার অ্যাসোসিয়েশনের নেতা অ্যাডভোকেট আবদুল হক, আবদুল মালেক, বরিশাল বারের নেতা অ্যাডভোকেট আনিসুদ্দিন শহীদ, কাজী মো. মনিরুল হোসেন, চট্টগ্রাম বারের নেতা অ্যাডভোকেট মজিবুল হক চৌধুরী, গোপালগঞ্জ বারের নেতা অ্যাডভোকেট নাসিরুদ্দিন, অ্যাডভোকেট মো. আজগর ও গাজীপুর বারের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহীম ও আজমত উল্লাহ খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিদেশি হত্যা খালেদার নতুন কৌশল

আপডেট টাইম : ১১:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫