ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২ বিদেশি হত্যায় গোয়েন্দা ব্যর্থতা দেখছেন না আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫
  • ৪০৭ বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, ‘দুই বিদেশিকে হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে একেবারে নতুন। তাই এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দারা ব্যর্থ, একথা বলা যাবে না। ঘটনার পর আমরা অনেক বেশি সর্তক হয়েছি। অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

শনিবার বিকেলে রাজধানীর ভলিবল স্টোডিয়ামে ১৫তম আন্তঃজেলার মহিলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত বিদেশি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে কথা বলেছি। তাদের আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করেছি এবং তারা আমাদের গৃহীত ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

দুই হত্যাকাণ্ডের ক্লু পাওয়া গেছে কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘এটা তদন্তাধীন, এখনই কোনো মন্তব্য করা যাবে না। দুই বিদেশি হত্যার ঘটনা পুলিশের অভিজ্ঞ, দক্ষ ও বিচক্ষণদের নিয়ে তদন্ত করার হচ্ছে। শিগগিরি এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন হবে।’

আস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাংলাদেশে সফর বাতিল এবং বাংলাদেশে বিদেশি নাগরিকদের অবস্থানের বিষয়ে সর্তকতা জারি করার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘একজন পুলিশ প্রধান হিসেবে অস্ট্রেলিয়া টিমকে যথেষ্ট আশ্বস্ত করেছিলাম। নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার পরও অস্ট্রেলিয়া টিম কেনো এলো না এ রহস্য এখনও বলতে পারছি না।’

বাংলাদেশে খেলার জন্য বিদেশি যেকোনো দলের অনুকূল পরিবেশ আছে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২ বিদেশি হত্যায় গোয়েন্দা ব্যর্থতা দেখছেন না আইজিপি

আপডেট টাইম : ১১:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫