ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হাওয়ায় হাওয়ায় ডানা কাটা অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৩৭৮ বার

ঢাকাই চলচ্চিত্রে মোটামুটিভাবে জায়গাটা পোক্ত করেছেন অনেক আগেই। বলা যায়, এখন শীর্ষ পর্যায়ের নায়িকা তিনি। মাঝে ক্যারিয়ারে দমকা হাওয়ার ধাক্কা লাগলেও পরে সামলে উঠেছিলেন লাস্যময়ী নায়িকা অপু বিশ্বাস।

ঢালিউড কিংয়ের সাথে জুটি বেঁধে অনেক ব্যবসা সফল ছবি উপহারও দিয়েছেন। এবার ঈদ উল আজহায় অপু অভিনীত “রাজাবাবু- দ্যা পাওয়ার” ছবিটিও ভালো ব্যবসা করেছে। রোজার ঈদের পর কোরবানির ঈদেও নিজের ছবির মাধ্যমে দারুণ সফলতা পেলেন তিনি। আনন্দে আর খুশিতে আত্মহারা তিনি। ডানা কাটা পরী হলেও হাওয়ায় হাওয়ায় উড়ছেন শীর্ষ এ অভিনেত্রী।

বরাবরের মতো “রাজা বাবু দ্যা পাওয়ার” ছবিতে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হন তিনি। ছবিতে আলাদাভাবে অপুর অভিনয় দর্শক প্রশংসিত হয়েছে।

হাওয়ায় হাওয়ায় ডানা কাটা অপু

খুব শিগগিরই নতুন আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করবেন তিনি। আর তার পরপরই পূজার ছুটি কাটাতে দার্জিলিং যাবেন। বেশ কবছর ধরে এ পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছেন শুটিং শিডিউল জটিলতায়। তবে এবার সে পরিকল্পনা সফল হতে চলেছে। দার্জিলিংয়ের শীতল আর মনোরম পরিবেশের ছোঁয়া পেতে এরই মধ্যে ব্যস্ত শিডিউল থেকে সপ্তাহ খানেকের ছুটি বের করেছেন।

এরই মধ্যে সবার সঙ্গে আলাপ করে শুটিং শিডিউল নতুন করে সাজিয়েছেন। ১৯শে অক্টোবর দার্জিলিং যাচ্ছেন। সেখানে মামা ও মাসির বাড়িতে বেড়াতে যাবেন, পূজা উৎসবে আনন্দ করবেন।

তাই সব মিলিয়ে যেন উড়ছেন এ অভিনেত্রী। এদিকে ৬ই অক্টোবর থেকে “রাজা ৪২০” ছবির শুটিং ও ডাবিং করছেন অপু বিশ্বাস। যা চলবে শনিবার পর্যন্ত। এরপর ১১ই অক্টোবর থেকে “রাজনীতি” ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে তার। ১৫ই অক্টোবর শাকিব খান ব্যাংকক থেকে ফিরলে ১৮ই অক্টোবর পর্যন্ত আরও একটি ছবির শুটিং করবেন অপু। এরপর ১৯শে অক্টোবর সোজা দার্জিলিংয়ে উড়াল দেবেন তিনি।

ছবির সাফল্যে উচ্ছসিত অপু বিশ্বাস বলেন, বেশ কিছু ছবির শুটিং রয়েছে এ মাসে। তবে সেগুলো আমি সেটআপ করে নিয়েছি পরিচালকদের সঙ্গে কথা বলে। এবারের ছুটিটা মিস করতে চাই না। আশা করছি পূজার ছুটি কাটিয়ে আবারও নতুন ছবির কাজে মনোযোগী হতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

হাওয়ায় হাওয়ায় ডানা কাটা অপু

আপডেট টাইম : ১১:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫