ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হাই হিল পরার ৫ ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৩২৬ বার

নিজেকে একটু লম্বা বা পা দুটোকে সেক্সি ও সুন্দর দেখাতে অনেক নারীই হাই হিল পরেন৷ তবে হাই হিল পরার পাঁচ ক্ষতিকর দিক জানলে অনেকেই হয়তো আর এমন জুতো পরবেন না৷

১. হাঁটুর ভীষণ ক্ষতি করে হাই হিল: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাই হিল জুতো পরলে হাঁটুতে চাপ পড়ে৷ স্বাভাবিকের চেয়ে মাত্র ৫ সেন্টিমিটার উঁচু হিলের স্যান্ডেল পরলেই হাঁটুতে অন্তত ২৩ শতাংশ চাপ বেড়ে যায়৷ বেশিদিন হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ার কারণে অনেকের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে৷ পুরুষের চেয়ে মেয়েদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দ্বিগুণেরও বেশি৷

২. মেরুদণ্ড থেকে পা পর্যন্ত ব্যথা: হাই হিল পরলে মেরুদণ্ড এবং মেরুদণ্ড আর নিতম্বের মাঝের জায়গা, অর্থাৎ শ্রোণীর ওপরেও অতিরিক্ত চাপ পড়ে৷ এ কারণে কিছুদিন পরই মেরুদণ্ড, শ্রোণী এবং পায়ের পেশিতে ব্যথা শুরু হয়৷ এক সময় এই রোগ স্থায়ী হয়ে যায়৷

৩. মাংসপেশির ক্ষতি করে: উঁচু হিলের জুতো পরলে পা সব সময় স্বাভাবিকের চেয়ে উঁচু হয়ে থাকে৷ তাছাড়া সারাক্ষণ বেশি চাপ পড়ার কারণে মাংসপেশিগুলোতে ব্যথা, যেমন ‘সাইটিকা’ ও অন্যান্য জটিলতা দেখা দেয়৷

৪. ঘাড়ে ব্যথা: হাই হিল জুতো শুধু মেরুদণ্ড, শ্রোণী এবং পা নয়, ঘাড়েরও ক্ষতি করে৷ পায়ে হাই হিল থাকায় মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান বদলে যায়৷ ঘাড়ে এর প্রভাব পড়ে৷ অনেক সময় ঘাড়ে ব্যথা হয়৷ আবার ঘাড়ের পেশিরও ক্ষতি করে হাই হিলের জুতো৷

৫. হাড়ের বড় রকমের ক্ষতি: ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাই হিল দীর্ঘদিন পরার কারণে পায়ের হাড় নাজুক হয়ে যায়৷ হাড়ে চিড় ধরে, এমনকি কখনো কখনো তা ভেঙেও যায়৷ তখন নিজেকে একটু লম্বা বা সুন্দর দেখানোর জন্য হাই হিল পরতে গিয়ে বাকি জীবনে ভীষণ ভুগতে হয় অনেক নারীকে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হাই হিল পরার ৫ ক্ষতি

আপডেট টাইম : ১০:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫