ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা চান সৌদি আরবের বাদশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সৌদি আরবের বাদশা সালমান বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। বুধবার স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজপ্রাসাদে শেখ হাসিনার সঙ্গে বাদশা সালমানের বৈঠক হয়। পরে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

পররাষ্ট্র সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, বাদশা বলেছেন উন্নয়নের ধারাবাহিকতা দরকার। এতে তো বোঝা যায়, তিনি প্রধানমন্ত্রীর ধারাবাহিকতার কথা বলেছেন। এটা হলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে।

সৌদি আরবে চলতি বছর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। গত এপ্রিলে সৌদি আরব, বাংলাদেশসহ ২২ দেশের সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড ১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেও সৌদি আরবে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শহীদুল হক বলেন, সৌদি বাদশার সঙ্গে প্রধানমন্ত্রীর এবারের বৈঠকও ‘অত্যন্ত সৌহাদ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে’ হয়েছে। সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ মানবিক গুণাবলী নিয়ে বলেছেন যে, সব মুসলমানের প্রতি তার কর্তব্য রয়েছে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনেরও প্রশংসা করেছেন তিনি।

পররাষ্ট্র সচিব জানান, বাদশা তার প্রাসাদের গাড়ি বারান্দায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, এটা আপনার বাড়ি, আপনি সব সময় এখানে আমন্ত্রিত।

শহীদুল হক বলেন, মধ্যাহ্ন ভোজের সময় বাদশা নিজে প্রধানমন্ত্রীকে নিয়ে খাবার ঘরে যান। তিনি সৌদি আরবের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দেখিয়ে সেগুলোর নাম প্রধানমন্ত্রীকে বলেন। বৈঠকে বাদশা সালমান অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতার সুযোগগুলো আরো কাজে লাগানোর ওপর জোর দেন বলে জানান পররাষ্ট্র সচিব।

পরে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেও সৌদি বাদশার সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। খুব ভালো আলোচনা হয়েছে। সৌদি বাদশাকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশে আসবেন।

যুবরাজের সঙ্গে বৈঠক

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রিয়াদের রাজকীয় প্রাসাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইসিটি সচিব জুয়েনা আজিজ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রৌনক জাহান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা চান সৌদি আরবের বাদশা

আপডেট টাইম : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮