ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আজ মুজাহিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৫১৯ বার

আজ শুক্রবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করবেন। বেলা ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারা মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

মুজাহিদের আইনজীবী শিশির মো. মুনির জানান, মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাবরুরসহ পাঁচজন দেখা করতে কারাগারে যাবেন। এর আগে গত ৩ অক্টোবর মুজাহিদের সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা।

২০১৩ সালের ১৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই রায়ের বিরুদ্ধে মুজাহিদের আইনজীবীরা আপিল করেন। সর্বোচ্চ আদালতও ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।

গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে আপিল বিভাগ। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হয়।

নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সেই মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।

মুজাহিদ রিভিউ আবেদন করার জন্য বৃহস্পতিবার থেকে ১৫ দিন সময় পাবেন। রিভিউ নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আজ মুজাহিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫