ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

সুর পাল্টেছেন জবি শিক্ষক নেতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
  • ৩৮১ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা বয়কটের ঘোষণার পর ফের সুর পাল্টেছেন জবি শিক্ষক নেতারা। আগামীকালের পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।

ভর্তি পরীক্ষা বয়কটের ঘোষণার পর জবি শিক্ষক সমিতিকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় শিক্ষক ফেডারেশন। তাদের এ বহিষ্কারাদেশকে একনায়কতান্ত্রিক এবং পক্ষপাতমূলক বলে দাবি করেছেন জবি শিক্ষক নেতারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শিক্ষক সমিতির নেতা আমিনুল ইসলাম বলেন, ফেডারেশনের বহিষ্কারের কথা আমরা শুনেছি। আমাদের না জানিয়ে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছি। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, এটা নিয়মতান্ত্রিকভাবে হয়নি। ইসি কমিটির অনুমোদন ছাড়া সভায় কীভাবে তারা একক সিদ্ধান্ত নেন। তারা আমাদের বিষয়টি অবহিতও করেননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগামীকাল শুক্রবারের পরীক্ষার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, আমরা যে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছিলাম, একাডেমিক কাউন্সিলের অনুরোধে আমরা আগামীকালের পরীক্ষা নেব।

এর আগে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেনের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

সুর পাল্টেছেন জবি শিক্ষক নেতারা

আপডেট টাইম : ১০:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫