ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

অবশেষে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন পিরোজপুরের মেয়ে ঐশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘোষণা হলো বহুল আলোচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’। আর এবারের আসরে বিজয়ী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি রাজদর্শন হলে সেরা ১০ প্রতিযোগি নিয়ে বসেছিল গ্র‍্যান্ড ফিনালের আসর। সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে শুরু হয় অনুষ্ঠানটি, যা শেষ হয় রাত ১১ টা ৫০ মিনিটে ৷

১০ প্রতিযোগিদের মধ্য থেকে বিচারকরা সব কিছু বিবেচনায় ‘মিস ওয়ার্ল্ড’-এর জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত করেন ঐশীকে। যিনি এই প্রথম কোনো বিউটি কনটেস্ট-এ অংশ নিয়েই বিজয়ী হয়েছেন।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মতো বড় আসরের মুকুট পরলেও ঐশী সবেমাত্র এইচএসসি পাশ করেছেন। সাঁতারে পারদর্শী এই সুন্দরীর ইচ্ছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করা। ভবিষ্যতে বাল্যবিবাহ নিয়ে জন মানুষে সচেতনতা তৈরির কাজ করতেও আগ্রহী ঐশী।

প্রথম রানারআপ হয়েছেন নাজিবা বুশরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া।

এই প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী।

তবে আজকের চূড়ান্ত আসরে বিচারকদের মধ্যে ছিলেন না তারিন। তার স্থানে দেখা যায় মডেল আজরাকে। এছাড়া গ্র‍্যান্ড ফিনালে আইকন বিচারক হিসেবে ছিলেন ‘মাইলস’ ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা ও আরজে নিরব।

আয়োজক অন্তর শোবিজ জানায়, বিজয়ী ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রতিনিধি হয়ে আগামী ৭ ডিসেম্বর চীনের সানাইয়া শহরে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেবেন। তার হাতে লাল-সবুজের পতাকা উড়বে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে।

চলতি বছরের মতো গেল বছরও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজন করেছিল অন্তর শোবিজ। নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়ে প্রথমে বিজয়ী ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলককে। এবং পরবর্তীতে তাকে বাদ দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ করা হয়েছিলো জেসিয়া ইসলামকে।

সূত্র: চ্যানেল আই অনলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

অবশেষে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন পিরোজপুরের মেয়ে ঐশী

আপডেট টাইম : ০১:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮