ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পাখিরাও কি লজ্জায় লাল হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ লজ্জায় মানুষ লাল হয় এমন কথা তো শোনা যায়। তবে লজ্জায় যে পাখিও লাল হয় এটি নিশ্চইয়ই প্রথম শুনেছেন। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন যে, ব্লাশ বা লজ্জায় লাল হয় পাখিরাও, বিশেষ করে ম্যাকাও। ফ্রান্সের আইএনআরএ সেন্টার ভ্যাল দ্য লয়ের এর গবেষকরা পাঁচটি নীল-হলুদ ম্যাকাও নিয়ে বেশ কিছুদিন ধরেই গবেষণা চালাচ্ছিলেন।

তারা পরস্পরের মধ্যে কীভাবে আলাপ করে, তাদের প্রশিক্ষকদের সাথে তাদের সম্পর্কই বা কেমন এমন নানা প্রশ্ন ছিল ফ্রান্সের গবেষকদের প্রধান বিষয়।

সেই পরীক্ষানিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে প্লস ওয়ান নামক একটি জার্নালে। সেখানেই বলা হয়েছে যে, আবেগের মুহূর্তে এই নীল-হলুদ ম্যাকাওদের মুখের অংশ লাল হয়ে ওঠে।

ম্যাকাওদের সারা শরীরেই রঙিন পালক থাকে। শুধুমাত্র চোখের চারপাশের কিছুটা ত্বক দেখা যায়। আর সেখানটাই লজ্জায় লাল হয়ে যায়।

বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স ডেইলি ডট কম এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই পরীক্ষার গবেষকরা জানিয়েছেন ম্যাকাওগুলোর নিজেদের মধ্যে আলাপের সময়ে, অনেক ক্ষেত্রেই তাদের মুখ লালাভ হতে দেখা গিয়েছে।

এমনকি প্রশিক্ষকরা যখন তাদের সাথে কথা বলে, তখনও তারা লজ্জায় লাল হয়ে যায় মাঝে মাঝে। এছাড়াও পাখিরা চুপচাপ বসে থাকলে অনেক সময়েই সারা শরীর ফুলিয়ে দেয়। এটিও তাদের এক ধরণের অভিব্যক্তি বলে জানিয়েছেন গবেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পাখিরাও কি লজ্জায় লাল হয়

আপডেট টাইম : ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮