ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

গাঁজাকে বৈধতা দিল দক্ষিণ আফ্রিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত ব্যক্তিগত পরিসরে পূর্ণবয়স্কদের জন্য গাঁজা সেবনকে বৈধ বলে রায় দিয়েছেন। তবে দেশটির জাতীয় সংসদ চাইলে তা পরিবর্তন করতে পারবে। দেশটির সরকার অবশ্য মাদক জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে গাঁজার বৈধতার বিরোধিতা করেছে। অন্যদিকে সাংবিধানিক আদালতের এমন রায়ে ‘গাঁজা এখন শৃঙ্খলমুক্ত’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর পক্ষের আন্দোলনকারীরা।

মাদক ব্যবহারের অভিযোগে বিচারের সম্মুখীন হওয়া তিনজন গাঁজা সেবনকারীর করা মামলায় তারা দাবি করেন, মাদকের ওপর এই নিষেধাজ্ঞা ‘তাদের জীবনের ব্যক্তি পরিসরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে’।উপপ্রধান বিচারপতি রেমন্ড জোন্ডো তার দেওয়া রায়ে বলেছেন, ব্যক্তিগত পরিসরে প্রাপ্তবয়স্ক কেউ যদি গাঁজা সেবন করে বা এতে আসক্ত হয় কিংবা তা সংরক্ষণ করে, তা আইনত দণ্ডনীয় হবে না।

দক্ষিণ আফ্রিকায় গাঁজাকে ‘ডাগ্গা’ নামে ডাকা হয়। এর বৈধতার পক্ষে আন্দোলনকারী ‘ডাগ্গা পার্টি’র প্রধান জেরেমি অ্যাক্টন বলেন, ‘জনপরিসরে গাঁজা বহনেরও বৈধতা দেওয়া জরুরি।’এর আগে চিকিৎসা-সংশ্লিষ্ট প্রয়োজনে গাঁজার ব্যবহারকে বৈধতা দেয় আফ্রিকার দুটি দেশ জিম্বাবুয়ে ও লেসেথো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

গাঁজাকে বৈধতা দিল দক্ষিণ আফ্রিকা

আপডেট টাইম : ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮