ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ আসামির সাজা হবে কি না-সেই সিদ্ধান্ত জানা যাবে আগামী ১০ অক্টোবর।

এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয় সোমবার (১৭ সেপ্টেম্বর)। আর মঙ্গলবার আইনগত বিষয়ের ওপর সংক্ষিপ্ত যুক্তি উপস্থাপন করেন-আসামিপক্ষের আইনজীবী এসএম শাহজাহান। এরপরই এই মামলায় রায়ের জন্য দিন ঠিক করেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। একইসঙ্গে এ মামলার সব আসামির জামিন বাতিল করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী (পিপি) সৈয়দ রেজাউর রহমান সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার মামলার কার্যক্রম শেষ হলে রায়ের তারিখ নির্ধারণ করে দিতে পারেন আদালত।’ রাষ্ট্রপক্ষ সব আসামির অভিযোগ প্রমান করতে সক্ষম হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

১১৯ কার্যদিবস শেষে মামলাটি এই পর্যায়ে এসেছে। এর মধ্যে রাষ্ট্রপক্ষ নিয়েছে ২৯ কার্যদিবস আর আসামিপক্ষ নিয়েছে ৯০ কার্যদিবস। মামলার অভিযোগপত্রের ৫১১ সাক্ষির মধ্যে রাষ্ট্রপক্ষ মোট ২২৫ জনকে আদালতে উপস্থাপন করেছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেডহামলার ঘটনা ঘটে। এতে দলের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন মারা যান। অল্পের জন্য বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর

আপডেট টাইম : ০৪:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮