ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

নাইকো দুর্নীতি মামলায় খালেদাকে হাজির করতে পরোয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নাইকো দুর্নীতি মামলায় আগামী ১১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে হাজিরা পরোয়ানা (প্রডাকশান ওয়ারেন্ট) জারির নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার বকশীবাজারের অস্থায়ী এজলাসে ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহামুদুল কবীর এ আদেশ দেন।

এদিন, নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে বন্দি আছে জানিয়ে তার উপস্থিতির জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নিয়ে আদালতে আবেদন করবেন বলে জানান।

এরপর শুনানি শেষে ঢাকার বকশীবাজারের অস্থায়ী এজলাসে নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহামুদুল কবীর আগামী ১১ অক্টোবর খালেদাকে আদালতে উপস্থিত করতে হাজিরা পরোয়ানা (প্রডাকশান ওয়ারেন্ট) জারির নির্দেশ দেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলাটি করে দুদক। পরের বছরের ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

নাইকো দুর্নীতি মামলায় খালেদাকে হাজির করতে পরোয়ানা

আপডেট টাইম : ০৩:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮