ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

খালেদা জিয়ার জামিন স্থগিত করেননি চেম্বারজজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
  • ৪৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নড়াইলে মানহানির অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

নড়াইলের মামলায় গত ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। এ জামিনাদেশ স্থগিত চেয়ে পরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত ৫ আগস্ট খারিজ করেন নড়াইলের আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত গত ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

খালেদা জিয়ার জামিন স্থগিত করেননি চেম্বারজজ

আপডেট টাইম : ০৪:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮