ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঈদের টানা ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
  • ৫৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল আজহার টানা ছুটিতে এবার খাগড়াছড়িতে রেকর্ড পরিমাণ পর্যটক এসেছে। প্রাকৃতিক সৌর্ন্দয ও ঝরণার শীতলতায় গা ভাসাতে পাহাড়ি কন্যা খাগড়াছড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো সৌন্দর্য পিপাসু পর্যটক। ঝরণা, আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্কের ঝুলন্ত সেতু, মায়াবিনী লেক, দেবতা পুকুর, জেলার সীমান্ত শহর রামগড়ে তৎকালীন বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআরের বর্তমানে বিজিবি’র জন্মস্থান’, কৃত্রিম লেক ও রামগড় ঝুলন্ত সেতুসহ প্রতিটি পর্যটন স্পট এখন পর্যটকদের উপচেপড়া ভিড়। অতিরিক্ত পর্যটকের সমাগমে পরিবহন সংকট দেখা দিয়েছে।

খাগড়াছড়ি পরিবহন সমিতির দপ্তর সম্পাদক মো. আবু বকর জানান, ঈদের দ্বিতীয় দিন থেকে খাগড়াছড়িতে বিপুল পরিমাণ পর্যটক আসা শুরু হয়েছে। এ চাপ আরো ২/৩ দিন থাকবে। বর্তমানে আমাদের পরিবহন সংকটে রয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বত্র ছড়িয়ে রয়েছে নয়নাভিরাম নানান দৃশ্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, প্রকৃতি তৈরির নজরকাড়া হাজারো চিত্র।

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার জয়ন্তী দে স্বামী ও সন্তান নিয়ে বেড়াতে এসেছেন খাগড়াছড়িতে।

তিনি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ পেয়ে খুব খুশি।

এ ছাড়া ঢাকার আতাউর, গাজীপুরের মো. শফি, নাজমা বেগম, মাসুদ রানা ও আতাউর সবাই ঈদের মধ্যে মনের প্রশান্তির জন্য খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো বেছে নিয়েছেন।

এখানকার নির্মল বায়ু পরিবেশ, নিরাপত্তা সব কিছুই ভালো লেগেছে বলে  জানান তারা।

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খাগড়াছড়িতে আসা পর্যটকদের থাকা-খাওয়ার রয়েছে বহু হোটেল-রেস্টুরেন্ট। খাগড়াছড়িতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্পটে নিয়োজিত রাখা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঈদের টানা ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড়

আপডেট টাইম : ০৬:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮