ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসি ভবনে সচিব হেলালুদ্দীন আহমদের হাতে ২০১৭ সালের (জানুয়ারি-ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব তুলে দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিনিধিরা। এতে দলটির আয় দেখানো হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।

দলের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে—নেতাদের মাসিক চাঁদা, জেলাভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি (উপনির্বাচন), দলের পত্রিকা, সাময়িকী ও বই–পুস্তক বিক্রি, বিজ্ঞাপন (উত্তরণ), অনুদান, প্রাথমিক সদস্য ফরম বিক্রি, জেলা মঞ্জুরি ফি, পুরোনো কাগজ বিক্রি, ভবন নির্মাণের জন্য অনুদানসহ বিবিধ আয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন আয়–ব্যয়ের এই হিসাব জমা দেন। উদ্বৃত্ত হিসেবে ৬ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা দেখানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮