ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন বাঙালি জাতির জন্য গর্বের : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৫৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাঙালি জাতির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ভাষার জন্য এ জাতি রক্ত দিয়েছে। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন বাঙালি জাতির জন্য গর্বের।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।

আজ সোমবার পীরগঞ্জের নুনদহ ব্রিজ নির্মাণাধীন এলাকা গিলাতলীতে চতরা ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আগস্ট শোকের মাস। ৭৫ এর ঘাতকেরা শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার মাধ্যমে কালো অধ্যায়ের সূচনা করে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে কাজ করে গেলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, সারা দেশে যে উন্নয়ন হচ্ছে তার ছোঁয়া লেগেছে পীরগঞ্জেও। এ অঞ্চলে ৪৪টি বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। অধিকাংশ রাস্তা পাকাকরণসহ শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। তথ্য-প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যার অংশ হিসেবে পীরগঞ্জ ও দিনাজপুরের মধ্যে সংযোগ স্থাপণকারী বহু প্রতিক্ষিত প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে ৩০১ মিটার দীর্ঘ নুনদহ ব্রিজ নির্মিত হচ্ছে। এ ব্রিজ এ অঞ্চলের যোগাযোগ উন্নয়নসহ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন নারী উন্নয়নের রোল মডেল। নারীদের উন্নয়নে সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিংসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে নারীর ক্ষমতায়ন তরান্বিত করেছে বর্তমান সরকার। তিনি বলেন, এর ফলে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির সুফল কাজে লাগাতে সক্ষম হবে।

পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীমসহ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতার এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার চতরা চৌরাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক রোজি রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন বাঙালি জাতির জন্য গর্বের : স্পিকার

আপডেট টাইম : ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮