ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কীভাবে গুজব ঠেকাবে পুলিশ, জেনে নিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং সেল গঠন করেছে পুলিশ। এই ইউনিটটির কাজ হবে প্রতিনিয়ত সাইবার পেট্রোলিং করা। তারা প্রতিটি জেলা থেকে আলাদা আলাদাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমগুলো মনিটরিং করবে। আজ সোমবার সকালে পুলিশ সদর দফতরে এক বিশেষ সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসব তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন ইউনিটের সমন্বয়ে একটি শক্তিশালী সাইবার মনিটরিং সেল গঠন করেছে পুলিশ সদর দফতর। এটি নিয়মিত সাইবার পেট্রোলিং করবে। এর মাধ্যমে প্রত্যেক জেলা পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমগুলো মনিটরিং করা হবে।

জাবেদ পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর ছাত্ররা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছিল। তাদের ওই আন্দোলন যৌক্তিক ছিল। কোমলমতি শিক্ষার্থীরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছিল। কিন্তু কিছু অনুপ্রবেশকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে।

তিনি আরো বলেন, সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট দিয়েছেন, এমন কয়েক শ লোককে আমরা শনাক্ত করেছি। এসব ঘটনায় এখন পর্যন্ত ২১টি মামলা হয়েছে। যারা গুজব ছড়িয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চেয়েছিল তাদের কাউকেই ছাড় দেয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।

আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে বের করতে ডিবির অতিরিক্ত কমিশনারকে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে। তারা ভিডিও ফুটেজ ও পত্র-পত্রিকার তথ্য যাচাই-বাছাই করে তদন্ত করছেন। আশা করছি, অচিরেই আমরা হামলাকারীদের শনাক্ত করতে সক্ষম হব।

একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশের কোনো গাফলতি ছিল কি না- সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান জাবেদ পাটোয়ারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কীভাবে গুজব ঠেকাবে পুলিশ, জেনে নিন

আপডেট টাইম : ০৫:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮