ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতার সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অনিন্দ্য গোপাল মিত্র। আজ দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। অনিন্দ্য গোপাল মিত্র স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতির উপদেষ্টা।

পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন অনিন্দ্য মিত্র। খবর বাসস’র

এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণের সাহায্য সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল এবং একটি প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে অন্ধকারে রাখা হয়েছিল।

‘তবে, এখন তরুণ প্রজন্ম ইতিহাস সচেতন এবং তাঁরা এখন সঠিক ইতিহাস জেনেছে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে নতুন এক উচ্চতায় পৌঁছেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব বলেন, ভারত এবং বাংলাদেশ দুই দেশই দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে সমান গুরুত্ব দেয় বলেও বৈঠকে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রীর কক্ষে প্রবেশ করে বিজেপি নেতা বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বলেও প্রেস সচিব জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতার সাক্ষাৎ

আপডেট টাইম : ০৪:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮