ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

উন্নয়ন দেশ গড়তে নৌকায় ভোট দিন : এলজিআরডি মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
  • ৫৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ উন্নত দেশ গড়তে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিষ্ট লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা। বাঙালিকে উন্নত জাতিতে রূপান্তরিত করা।

তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখুন।’ রবিবার সকালে ফরিদপুরের বদরপুরে আফছানা মঞ্জিলে দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা চুক্তিবদ্ধ মহিলা কর্মীদের মধ্যে অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প ও রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-২ এর আওতায় এই অর্থ বিতরণ করা হয়।

এলজিইডি-ডানিডা আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। লক্ষ্য অর্জিত হলে দেশে দরিদ্র জনগোষ্ঠী থাকবে না। সকলেরই উপার্জনের সুযোগ থাকবে, কিছু না কিছু করবে, মাথা গোজার ঠাঁই হবে।’

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেয়ার সিদ্ধান্তে ভুল করলে যে অন্ধকারে ছিলাম সেখানেই পর্যবসিত হব। আর সঠিক জায়গায় ভোট দিতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রেখে যেতে পারব। প্রধানমন্ত্রীর ভীষণ ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবার জন্য আপনাদের জনগণের সহযোগিতা একান্ত কাম্য।’

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, এলজিইডির বৃহত্তর ফরিদপুরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সালাম মন্ডল, কোতয়ালি আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা।

সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য দেন আরসিএসের চায়রা বেগম ও ক্রিপের কাকলী বেগম।

পরে মন্ত্রী ৫২৬ জন নারীর হাতে ৭৭ লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া সমবায় অধিদপ্তরের ‘উন্নত জাতের গাভী পালনে সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়ন’ প্রকল্পে ৫০ জন নারীর প্রত্যেককে এক লাখ ২০ হাজার টাকা করে গাভী ঋণের টাকা তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

উন্নয়ন দেশ গড়তে নৌকায় ভোট দিন : এলজিআরডি মন্ত্রী

আপডেট টাইম : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮