ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

চলতি মাসের শেষে নেপালে প্রধানমন্ত্রী-মোদি বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুতে আরও একবার মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে এ মাসের শেষে অর্থ্যাৎ আগামী ৩০ ও ৩১ আগস্ট নেপালে অনুষ্ঠিত হচ্ছে বিমস্টেক দেশগুলির শীর্ষ সম্মেলন।

সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতীয় প্রধানমন্ত্রীর। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রবিবার (১২ আগস্ট) আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিমস্টেক সম্মেলনের পাশাপাশি উল্লিখিত দুই প্রধানমন্ত্রীর একটি বৈঠকের আয়োজনও করা হচ্ছে সেখানে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ভোটের (জাতীয় নির্বাচন) আগে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। কারণে বিভিন্ন বিষয় নিয়ে কিছুটা উত্তপ্ত হয়ে রয়েছে আঞ্চলিক রাজনীতি। ভারতের আসাম রাজ্যের চলতি এনআরসি বিতর্কের আঁচ ঢাকাতেও পড়েছে।

ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের বাংলাদেশি প্রতিনিধিদের জানানো হয়েছে, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভোটের মুখে ঢাকার স্পর্শকাতরতার দিকটি অবশ্যই ভারত বিবেচনার মধ্যে রাখছে। দিল্লির পক্ষ থেকে এমন কিছু করা হবে না, যাতে সেদেশে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, আসন্ন বৈঠকটিতে এবার খোদ মোদি এনআরসি নিয়ে কথা বলবেন হাসিনার সঙ্গে।

তাকে আশ্বস্ত করা হবে। পাশাপাশি মোদি এ কথাও জানাবেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ঢাকাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। নয়াদিল্লি এই বিষয়টি নিয়ে সর্বোত্তভাবে ঢাকার পাশে রয়েছে।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ নিয়েও মোদি-হাসিনার বৈঠকে ইতিবাচক আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

চলতি মাসের শেষে নেপালে প্রধানমন্ত্রী-মোদি বৈঠক

আপডেট টাইম : ০৫:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮