ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুক্রবার শুরু হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান।

বিমানমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের স্বাচ্ছন্দ্যে হজব্রত পালনে সম্ভব সব পদক্ষেপ নিতে সরকার অঙ্গীকারবদ্ধ। শাহজালালের পূণ্যভূমি সিলেটে বাংলাদেশ বিমানের বিপুল পরিমাণ যাত্রী বসবাস করেন। তাই ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সিলেটকে বরাবরই অগ্রাধিকার দিয়ে থাকে বিমান। এরই ফলশ্রুতিতে বরাবরের মতো এবারও সিলেট থেকে বিমান হজ ফ্লাইট পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি যাবেন। সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে গমন করবেন। হজ চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বিমান এবং অবশিষ্ট ৬৩ হাজার ৫৯৯ জন যাত্রী সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু

আপডেট টাইম : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮