ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এমপি তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
  • ৫৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জেলা আওয়ামী লীগের উদীয়মান নেতা, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিককে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক পেশাগত জীবনে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন। বিজ্ঞান মনস্কতার কারণে তিনি তার নির্বাচনী এলাকা প্রত্যন্ত হাওর অঞ্চলে ব্যাপকভাবে সমাদৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি এলাকায় ব্যাপক বিদ্যুতায়ন ও বিজ্ঞান ভিত্তিক উন্নতি সাধন করেছেন।

প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এরই মাঝে অষ্টগ্রাম উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছেন। ইটনা ও মিটামন উপজেলায় স্কুল, কলেজে কম্পিউটার, ল্যাপটপ বিতরণসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেছেন।

প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক সাংবাদিকদের জানান, ‘একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত হয়ে বিশ্বের উন্নত ও সমৃদ্ধ জাতির কাতারে পৌঁছাতে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিকাশের কোনও বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে সফলতা পেয়েছি। বাংলাদেশ এখন বিশ্বের সম্মানজনক ও অগ্রগতিতে ভরপুর একটি দেশ।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জেষ্ঠ্যপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য করায় কিশোরগঞ্জবাসী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এমপি তৌফিক

আপডেট টাইম : ০৩:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮