ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কৃষি অবদানে সম্মাননা দেয়া হচ্ছে ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
  • ৪৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা হিসেবে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ দেয়া হবে। দেশের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হবে বলে বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বলা হয়েছে, বিশেষ অবদান রাখায় দেশের ৩২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হবে। তার মধ্যে ৫টি স্বর্ণ, ৯টি ব্রোঞ্জ ও ১৮টি রৌপ্য পদক প্রদান করা হবে। বৃহস্পতিবার কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ট্রাস্ট, ট্রাস্ট্রি বোর্ডের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই ১৯৭৩ সালে দূরদৃষ্টি সম্পন্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নে অনুপ্রেরণা জোগাতে এ পুরস্কার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নের যে জয়যাত্রা শুরু করেছিলেন বর্তমান সরকার তা অনুসরণ করে সে অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে এ পুরস্কার দেয়া হবে।

ট্রাস্ট্রি বোর্ড সভা সঞ্চালনে কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ অনুষ্ঠানে বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কৃষি অবদানে সম্মাননা দেয়া হচ্ছে ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে

আপডেট টাইম : ০৬:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮