ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঈদের ছুটি এবার কয়দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
  • ৪৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হয়।

এবার জিলকদ মাস ২৯ দিন ধরে ঈদুল আজহার ছুটি নির্ধারণ করে তালিকা তৈরি করা হয়েছে। জিলহজ মাস শুরু হবে ১৩ আগস্ট। এ তালিকা অনুযায়ী ঈদুল আজহা উদযাপিত হবে ২২ আগস্ট।

এ ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২১, ২২ ও ২৩ আগস্ট। এরপর ২৪ ও ২৫ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন। তাই মোট ছুটি দাঁড়ায় পাঁচদিন।

তবে ২৯ জিলকদ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে হজের মাস জিলহজ শুরু হবে ১৪ আগস্ট। ঈদুল আজহা একদিন পিছিয়ে হবে ২৩ আগস্ট। সে ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২২, ২৩ ও ২৪ আগস্ট।

২৪ আগস্ট ঈদের ছুটির একদিন পড়বে সাপ্তাহিক ছুটির মধ্যে। এরপর ২৫ আগস্ট শনিবার আরও একদিন সাপ্তাহিক ছুটি থাকবে। এ ক্ষেত্রে মোট ছুটি দাঁড়াবে চারদিন।

এ প্রসঙ্গ জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ঈদুল আজহার ছুটি নিয়ে আমাদের বিশেষ কোনো চিন্তা নেই। যেভাবে ছুটির পরিকল্পনা করা আছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেভাবেই ছুটি ভোগ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঈদের ছুটি এবার কয়দিন

আপডেট টাইম : ০৮:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮