ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যের কারিগর ছিলেন তাঁর সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
  • ৩৪৪ বার
হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যের কারিগর ছিলেন তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকা অবস্থায় তিনি সন্তানদের মানুষ করা, ঘর সংসার সামলানো থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের দেখভাল সবকিছুই করতেন। বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়ে সহায়তা করাসহ সবধরনের রাজনৈতিক সিদ্ধান্তই দিতেন এই মহীয়সী নারী।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ (ডব্লিউজেএনবি) আয়োজিত ‘বাঙালির মুক্তি সংগ্রামে ফজিলাতুন্নেছা মুজিব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন স্পিকার।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আঙ্গুর নাহার মন্টি’র পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া ও ফজিলাতুন নেসা বাপ্পী এমপি।
স্পিকার বলেন, দেশের সকল নারীর জন্য একটি অনুপ্রেরণার উৎস বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তিনি এমন একজন অনন্য বাঙালি নারী ছিলেন, যিনি বঙ্গবন্ধুর প্রতিটি ব্যক্তি এবং রাজনৈতিক জীবনের প্রতিটি রাজনৈতিক অধ্যায়ের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তিনি শুধু বঙ্গবন্ধুর প্রতিটি জীবনে অনুপ্রেরণাই ছিলেন না, তিনি একজন সক্রিয় অংশগ্রহণকারীও ছিলেন। যার অনেক অবদান এবং ভূমিকার মধ্য দিয়েই আজকের বাংলাদেশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যের কারিগর ছিলেন তাঁর সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিব

আপডেট টাইম : ০৭:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮